২০২২ সালের কাতার বিশ্বকাপের সূচি আনুষ্ঠানিক
ভাবে প্রকাশ করল ফিফা।
টুর্নামেন্টের শুরুর দিন, সময় ঘোষণার পাশাপাশি কোন মাঠে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, তাও জানিয়েছে বিশ্বের সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থা। তুলনামূলক কম সময়ের এই বিশ্বকাপে প্রতিদিন কটি করে ম্যাচ হবে, তাও জানিয়েছে ফিফা।
·
প্রকাশিত হল ২০২২ ফুটবল বিশ্বকাপের সূচি
·
একদিনে খেলা হবে ৪ টি করে ম্যাচ
·
ফাইনাল ম্যাচটি হবে ১৮ ই ডিসেম্বর
·
এক মাসেরও কম সময় ধরে চলবে বিশ্বকাপ
কোন মাঠে বিশ্বকাপের উদ্বোধন:
ফিফা জানিয়েছে, ২০২২-এর ২১ নভেম্বর থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। ৬০ হাজার আসন যুক্ত কাতারের আল বায়িট স্টেডিয়ামে হবে হবে টুর্নামেন্টের প্রথম ম্যাচ। সাড়ে তিনটে থেকে শুরু হবে খেলা। ওই স্টেডিয়ামে
বিশ্বকাপের সেমিফাইনালও হবে বলে জানিয়েছে ফিফা।
বিশ্বকাপে অংশগ্রহণ:
প্রতি বছরের মতো এবারও বিশ্বের ৩২টি দেশ কাতার বিশ্বকাপে অংশ নেবে। ম্যাচের সংখ্যা একই রেখে দিন সংখ্যা কমিয়ে দিয়েছে ফিফা। সেক্ষেত্র একই দিনে চারটি ম্যাচ ফেলেছে বিশ্বের সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থা। দিনের প্রথম ম্যাচ শুরু হবে স্থানীয় সময় দুপুর একটায়। চতুর্থ তথা শেষ ম্যাচ শুরু হবে রাত দশটায়।
বিশ্বকাপের নির্ধারিত সময়:
এরপর প্রকাশিত হল কাতার বিশ্বকাপের সূচি। যোগ্যতা অর্জন পর্ব মিটলে মালুম হবে সম্পূর্ণ রূপরেখা। এখনও অবধি একটা ব্যাপার সকলের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে যে প্রতিদিন চারটে করে গ্রূপ পর্বের ম্যাচ খেলা হবে বিশ্বকাপে এবং গ্রূপ পর্ব শেষ হতে সময় লাগবে ১২ দিন। তার সঙ্গে সঙ্গে বিশ্বকাপের তারিখেও দেখা গেল অভিনবত্ব। ২১ শে নভেম্বর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ এবং তা চলবে ডিসেম্বর মাসের ১৮ তারিখ অবধি। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার প্রতিযোগিতাটি আয়োজিত হতে চলেছে এমন সময়ে। গ্রূপ পর্ব চলাকালীন দিনের প্রথম ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩.৩০ এ, দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬.৩০ এ, তৃতীয় ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত ৯.৩০ এ এবং দিনের শেষ ম্যাচটা আয়োজিত হবে রাত ভারতীয় সময় রাত ১২.৩০ টায়। দুটি সেমিফাইনালই আয়োজিত হবে ভারতীয় সময় রাত ১০ টায়। বিশ্বকাপ ফাইনালটি আরম্ভ হবে ভারতীয় সময় সন্ধ্যে ৬ টায়।
কোথায় ফাইনাল এবং কবে :
আশি হাজার আসন যুক্ত লুসেইল স্টেডিয়ামে ১৮ ডিসেম্বর হবে ২০২২ বিশ্বকাপের ফাইনাল। এই মাঠে টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ফিফা। করোনা ভাইরাসের আবহে বিশ্বকাপের স্টেডিয়াম তৈরির ৮৫ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন কাতার বিশ্বকাপের সিইও নাসের আল খাতের।
লেখা গুলো পড়ার জন্য ধন্যবাদ। প্রতিদিনের ন্যায় নিয়মিত ধারা বর্ননায় আমি আরমিন সওদাগর আছি আপনাদের সেবায়। ধন্যবাদ আবারও ।
এরকম আরও দেশ বিদেশের খবর জানতে বিজিট করুন এখানে.....




0 Comments